স্টাফ রিপোর্টার: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে হজযাত্রীদের যাত্রা অব্যাহত রয়েছে। সর্বশেষ হজ বুলেটিন অনুযায়ী শনিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৮৬টি ফ্লাইটে ৩৪ হাজার ৫৫০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৩১ হাজার ২৬৬ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।
বিমান চলাচলের ক্ষেত্রে তিনটি প্রধান এয়ারলাইনস হজযাত্রী পরিবহন করছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩৬টি ফ্লাইট, যেখানে যাত্রী সংখ্যা ১৪ হাজার ৯১৬ জন। সৌদিয়া ৩২টি ফ্লাইটে ১২ হাজার ৮৫ জন যাত্রী পরিবহন করেছে। আর ফ্লাইনাস ১৮টি ফ্লাইটে ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী পরিবহন করেছে।
এদিকে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে দুইজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা হলেন টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম এবং জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল। এর মধ্যে মো. আবুল কাশেম মক্কায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান, আর মো. নইম উদ্দীন মণ্ডল মক্কায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন।
হজ বুলেটিনে জানানো হয়েছে, চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে ২৬ মে। হজ কার্যক্রমের অংশ হিসেবে নির্ধারিত ফ্লাইটে হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে দেওয়ার কাজ অব্যাহত রয়েছে।
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: তথ্য মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বৃক্ষ রোপনের কাজটা যেমন চ্যালেঞ্জ তেমনি তার চেয়ে বড় চ্যালেঞ্জ এর পরিচর্যা নিশ্চিত করা। সে কারনে প্রশাসনের মাধ্যমে যে এলাকায় বৃ ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এবং ...
সব মন্তব্য
No Comments