ডেস্ক রিপোর্ট: সড়কে প্রতিদিন ঘটছে একের পর এক দুর্ঘটনা। নানা উদ্যোগ সত্ত্বেও সড়কে শৃঙ্খলা ফেরানো যাচ্ছে না। তাই সড়কে শৃঙ্খলা ফেরাতে সকলের সহযোগিতা কামনা করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)’র নব-নিযুক্ত চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল। মঙ্গলবার (২ জুলাই) বেলা ১১টায় বিআরটিএ কেন্দ্রীয় কার্যালয়ে রোড সেইফটি কোয়ালিশন বাংলাদেশের সদস্যদের সাথে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, যেহেতু রোড সেইফটি কোয়ালিশন বাংলাদেশে অন্তর্ভূক্ত বিভিন্ন সংস্থা দীর্ঘদিন নিরাপদ সড়ক নিয়ে কাজ করে যাচ্ছে, সেহেতু কোয়ালিশনের সহযোগিতা নিয়ে ভবিষ্যতে নিরাপদ সড়ক কার্যক্রমটি আরোও জোরদার হবে।
এসময় রোড সেইফটি কোয়ালিশন বাংলাদেশ’র সদস্য সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন রোড সেইফটি প্রকল্প সমন্বয়ক শারমিন রহমান, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এন্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)’র রোড সেফটি প্রজেক্ট ম্যানেজার কাজী বোরহান উদ্দিন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মোঃ বজলুর রহমান, স্টেপস্ টুয়ার্ডস্ ডেভেলপমেন্ট (স্টেপস্)’র কো-অর্ডিনেটর চন্দন লাহিড়ী, ব্র্যাক রোড সেইফটি প্রোগ্রাম ম্যানেজার মাঈনুল ইসলাম, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ’র রোড সেফটি প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ ওয়ালী নোমান, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির প্রজেক্ট অফিসার শারাফাত-ই-আলম এবং স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার সিফাত-ই-রাব্বানীসহ আরো অনেকে।
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সকল নাগরিকের একটিই মূল পরিচয়-আমরা সবাই ‘বাংলাদেশি’। এখানে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ‘সহায়ক পরিবেশ’ তৈরির বিষয়ে ঢাকার বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পৌঁছে দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।ক ...
স্টাফ রিপোর্টার: ঢাকার সাভারে একটি সন্দেহজনক বাড়ি ঘিরে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে সেখান থেকে বোমা ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এব ...
স্টাফ রিপোর্টার: চলতি ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। আগামী ২৭ আগস্ট, বুধবার বিকেলে এই অধিবেশন শুরু হবে।সংসদ সচিবালয় সূত্রে জানা ...
সব মন্তব্য
No Comments