বরিশাল অফিস : ফুলেল শুভেচ্ছোয় সিক্ত হলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১ আসনের সংসদ সদস্য বরিশালের পুত্রবধূ শিরীন আহমেদ এমপি। সোমবার (২৭ ডিসেম্বর) সকালে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের আওয়ামী লীগ ও স্থানীয়রা তাঁকে ফুল দিয়ে বরন করেন। এরআগে এমপি শিরিন ঢাকা থেকে বিমানযোগে বরিশালে আসেন। পরে এমপি শিরিনের আগমন উপলক্ষ্যে ইউপি আওয়ামী লীগের উদ্যােগে তাঁর প্রয়াত স্বামী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক লিয়াজো কর্মকর্তা বজলুর রহমানের চরকাউয়া ভিটায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় চরকাউয়া আহমদ সিনিয়র ফাজিলা মাদ্রাসার সভাপতি কেরামত হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ শিরিন আহম্মেদ, চরকাউয়া ইউনিয়ন আ'লীগের সভাপতি আমিনুল ইসলাম আলামিন, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম পনু বিশ্বাস, ইউপি সদস্য লিটু তালুকদার, সদর উপজেলা যুবলীগ নেতা অলিদুর রহমান অলি। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত : শিরীন আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। তিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন। শিরীন আহমেদ এর প্রয়াত স্বামী কর্তৃক প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু সৈনিক লীগ নামক দলটির নেতৃত্ব দিচ্ছেন। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির একজন সদস্যা। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পলিসি লিডারশিপ অ্যান্ড অ্যাডভোকেসি ইউনিট প্রজ্ঞাপনে 'নারী উন্নয়ন উন্নয়ন ও বাস্তবায়ন কমিটি' ৫০ সদস্যের অন্যতম তিনি।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তফশিল ঘোষণার পরই রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কা ...
স্টাফ রিপোর্টার: দেশের ১৩টি বামপন্থী, প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমন্বয়ে ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে পাস হয়েছে স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি সংশোধনী আইন, যার ফলে ভবিষ্যতে পৌরসভা নির্বাচনে আর দলীয় প্রতীক ব্যবহার করা হবে না।
বৃহস্পতিবার (৯ এ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একটি নির্বাচিত সরকারের অধীনে বগুড়া এবং শেরপুর দুটি আসনে আজ যে উপনির্বাচন অনুষ্ঠ ...
সব মন্তব্য
No Comments