বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও অকৃত্রিম পেশাদারিত্ব বজায় রেখে তিন যুগ পার করলো দেশের ক্যাম্পাস সাংবাদিকদের অন্যতম প্রাচীন সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। রবিবার (১৯ সেপ্টেম্বর) উৎসবমুখর পরিবেশে বর্ণিল আয়োজনে প্রতিষ্ঠার ৩৬ বছর উদযাপন করেছে সংগঠনটি। দিবসটি উপলক্ষে কেক কাটা, আনন্দ র্যালী ও প্রীতি ফুটবল ম্যাচ কর্মসূচী পালন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি টিএসসি থেকে শুরু হয়ে সড়ক-দ্বীপ, রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে ফের টিএসসিতে এসে শেষ হয়।
রবিবার সকালে কেক কেটে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমিতির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এসময় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সদস্য বাসসের সিনিয়র রিপোর্টার খায়রুজ্জামান কামাল, সংগঠনের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবিরসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো ঠিক হয়নি, তবে প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় জ ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের বৈধতা নিয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ ম ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন (ইসি)’র প্রতিনিধি দল বৈঠক করেছেন।আজ মঙ্গলবার স ...
স্টাফ রিপোর্টার: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম বঙ্গভবনে তাঁর কার্যক্রম শুরু করেছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি এ প্রথম কার্যক্রম শুরু করেন।তিনি আজ সকাল সোয়া ১১টায় বঙ্গভবনে পৌঁছালে ...
সব মন্তব্য
No Comments