ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত ১,১০৭।

প্রকাশ : 14 Nov 2024
ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত ১,১০৭।

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৮৯ জন ও নারী ১৯৫ জন।

আজ (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১,১০৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এর মধ্যে পুরুষ ৭০১ জন ও নারী ৪০৬ জন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৭৭ হাজার ১২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ৪৮ হাজার ৬৮৫ জন ও নারী ২৮ হাজার ৪৪২ জন।




সম্পর্কিত খবর

;