রাহাদ সুমন, বরিশাল প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার কৃতি সন্তান সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিযুক্ত হওয়ার গৌরব অর্জন করেছেন। বুধবার (২৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান তাকে এই নিয়োগ প্রদান করেন।
তিনি উপজেলার বিশারকান্দি ইউনিয়নের কৃতি সন্তান চাখার সরকারি ফজলুল হক কলেজের সাবেক অধ্যক্ষ ও বরিশাল বিএম কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত অধ্যাপক শামসুদ্দীন আহমদের ছেলে।
সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বানারীপাাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুলের অদম্য মেধাবী শিক্ষার্থী ছিলেন। পরে তিনি ঢাকায় নটরডেম কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় (লোক প্রশাসন) থেকে কৃতিত্বের সঙ্গে অনার্স ( সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান। তাঁর স্ত্রী শামিমা তাসনীম সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান। এদিকে বানারীপাড়া উপজেলার কৃতি সন্তান সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিযুক্ত হওয়ার গৌরব অর্জন করায় বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments