ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু, আক্রান্ত ১৮৬

প্রকাশ : 06 Dec 2024
ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু, আক্রান্ত  ১৮৬

ডেস্ক  রিপোর্ট: গত ২৪ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গুতে ৫১৭ জনের মৃত্যু হয়েছে।এরমধ্যে পুরুষ ২৫০ জন ও নারী ২৬৭ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ১০৭ জন ও নারী ৭৯ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গু  আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৯৫ হাজার ৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এরমধ্যে পুরুষ ৬০ হাজার ২৯ জন ও নারী ৩৫ হাজার ৪১ জন।


সম্পর্কিত খবর

;