ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা
স্টাফ রিপোর্টার: চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল। হজ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে হজ এজেন্সি ও হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সগুলোকে সৌদি সরকারের নির্দেশনা এবং ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
রোববার (১১ জানুয়ারি) এ সংক্রান্ত বিষয়ে হজ এজেন্সি মালিকদের পাশাপাশি হজযাত্রী পরিবহনকারী তিনটি এয়ারলাইন্সের কাছে পৃথক চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা বা গাইডলাইন লঙ্ঘন বরদাশত করা হবে না। সৌদি সরকারের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী হজযাত্রীদের পরিবহন, আবাসন ও সেবাব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এছাড়া হজ প্যাকেজ ঘোষণার ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুসরণ, যাত্রীদের সঙ্গে স্বচ্ছ চুক্তি এবং সময়মতো ফ্লাইট পরিচালনার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
ধর্ম মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট এজেন্সি বা এয়ারলাইন্সের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। এ প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নত ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সরকার প্রধানকে স্বাগত জানানোর জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। কূটনৈতিক সূত্র জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরায় কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এবং বাংলাদেশে নিযুক্ত ন ...
সব মন্তব্য
No Comments