স্টাফ রিপোর্টার: ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে কনস্যুলার সেবা বন্ধ করে দেওয়া হচ্ছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাংলাদেমের অন্তর্বতীকালীন সরকার এ সিদ্ধান্ত নিয়েছেন।
এবিষয় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, নিরাপত্তার কারনে আপতত আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের কনস্যুলার সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ওই মিশন থেকে বাংলাদেশের ভিসা সেবা বন্ধ থাকবে।
সোমবার (২ ডিসেম্বর) আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদী সমিতির সদস্যরা হামলা ও ভাংচুর করে। তারা বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, নির্যাতন ও চিন্ময় দাসকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে সমাবেশ করেন।
সমাবেশ শেষে ৬ সদস্যের প্রতিনিধি হাইকমিশনে স্মারকলিপি প্রদান করেন। এক পর্যায় বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেরেন ও সাইনবোর্ড ভেঙ্গে আগুন ধরিয়ে দেন।
এদিকে বাংলাদেমের সহকারী হাইকমিশনে হামলা ও ভাংচুরের ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেন।
অপরদিকে আগরতলায় হাইকমিশনে হামলার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আল-কায়েদার দক্ষিণ এশীয় শাখা আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS)-এর কর্মকাণ্ড, আঞ্চলিক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীবাসীর জন্য রাতে মেট্রোরেল ব্যবহারের সুযোগ আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। রাতের চলাচলের সময় ২০ মিনিট বাড়ানোর পর মেট্রোরেলে যাত্রীস ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার পর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। মির্জা ফখরুলের হাতে থাকা স্থান ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ১৫ আগস্ট থেকে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা ...
সব মন্তব্য
No Comments