ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু, আক্রান্ত ১,১২১

প্রকাশ : 19 Oct 2024
ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু, আক্রান্ত ১,১২১

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ২৪১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১১৪ জন ও নারী ১২৭ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১,১২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এর মধ্যে পুরুষ ৭০০ জন ও নারী ৪২১ জন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৪৮ হাজার ৫৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ৩০ হাজার ৭০৪ জন ও নারী ১৭ হাজার ৮৭৮ জন।

সম্পর্কিত খবর

;