বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পরবর্তী অযৌক্তিক ফি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
বেলা ১২টায় মধুর ক্যান্টিন থেকে মিছিল শুরু হয়ে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশে মিলিত হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহকারী সাধারণ সম্পাদক তামজীদ হায়দার চঞ্চলের সঞ্চালনায় ও কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অনিক রায়ের সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের দপ্তর সম্পাদক আদনান আজিজ চৌধুরি, সহকারী সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার, ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন এবং কেন্দ্রীয় সংসদের সংসদের সাংগঠনিক সম্পাদক মিখা পিরেগু।
সমাবেশে মিখা পিরেগু বলেন, শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবের জন্য গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষার আয়োজন করে ২০টি বিশ্ববিদ্যালয়। কিন্তু শিক্ষার্থীরা আবেদনের পর হঠাৎ করে বিভাগ পরিবর্তন ইউনিট না রাখার সিদ্ধান্ত, ফি বাড়িয়ে দ্বিগুণের অধিক করা, পরীক্ষা কেন্দ্র অনেকের নিজ এলাকায় না পড়া, কর্মদিবসে পরীক্ষা, ফলাফলে অসামঞ্জস্য এবং অভিযোগ গ্রহণের নির্দিষ্ট জায়গা না থাকায় এ পরীক্ষা নতুন করে দুর্ভোগ তৈরি করেছে। এর মাঝে আবার নতুন করে উত্তীর্ণ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রতিটি বিশ্ববিদ্যালয় অনুষদ ভিত্তিক আলাদা ফি দিয়ে আবেদন করতে হবে যা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের চূড়ান্ত ভোগান্তিতে ফেলবে। অবিলম্বে এই অযৌক্তিক ফি বাতিল করতে হবে।
সভাপতির বক্তব্যে অনিক রায় বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্টিত হয়ে যাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে আবেদনের জন্য আলাদা করে অর্থ চাওয়ার পিছনে শিক্ষা ব্যবস্থার ব্যবসায়ী মানসিকতারই প্রমান। গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষার আবেদনের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ১২০০ টাকা করে নেয়া হয়েছে। এখন উর্ত্তীণ শিক্ষার্থীদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন অনুষদে ভর্তির আবেদন করার জন্য আলাদা করে অর্থ চাওয়া হচ্ছে। এরই মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাদের বিভিন্ন অনুষদের ভর্তির আবেদনের জন্য অনুষদ প্রতি ৬৫০ টাকা চেয়েছে। ফলে,খুবই শীঘ্রই বাকি বিশ্ববিদ্যালয়গুলো এই পথ অনুসরণ করবে তাতে নতুন করে বলার কিছু নেই। বিশ্ববইদ্যালয় গুলোর এই প্রবনতাই প্রমান করে,শিক্ষা প্রতিষ্ঠান না থেকে এখন এই বিশ্ববিদ্যালয়গুলো ব্যবসায়িক প্রতিষ্টানে রুপান্তরিত হয়েছে। মুনাফা লাভই একমাত্র লক্ষ্য। করোনাকালে এমনিতেই বেশিরভাগ শিক্ষার্থীদের পারিবারিক উপার্জন ক্ষমতা কমেছে,ফলে এখন নতুন করে অর্থ নেয়া হবে অমানবিক। এই ফি বাতিল না করলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাথে রাজপথেই থাকবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ হল সংসদের সভাপতি জয় রায়।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরায় কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এবং বাংলাদেশে নিযুক্ত ন ...
স্টাফ রিপোর্টার: উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
সব মন্তব্য
No Comments