মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় " নিরাপদ ও মানসম্মত খাদ্য প্রস্তুত এবং হোটেল- রেষ্টুরেন্ট ব্যবস্থাপনা" বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।।
আজ উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় উপজেলার হোটেল রেষ্টুরেন্টের মালিক কর্মচারী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও ভাঙ্গা পৌরসভা কার্যালয়ের আয়োজনে এতে হোটেল ব্যবস্থাপনা,পরিস্কার পরিচ্ছন্নতা,নিরাপদ খাদ্য তৈরি ও সংরক্ষণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে খাদ্য ব্যবস্থাপনা সহ নানা বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরেন জেলা খাদ্য ও ভোক্তা অধিকার বিষয়ক কর্মকর্তা আজমুল ফুয়াদ রিয়াদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানসিভ জুবায়ের,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল- মামুন, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান, পৌরসভার হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ কাওসার মাতুব্বর সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জের বিরুদ্ধে শোকজের পরও স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে। মেডিকেল টেকনোলজিস্ট থাকা সত্ত্বেও পরিচ্ছন্নক ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। তারা কার্ড বিতরণ প্রক্রিয়া পুনঃতদন্তের ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২২ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের মুলাদী উপজেলায় স্কুলকক্ষ দখল করে দুই বছর ধরে বসবাসের প্রতিবাদ করায় এক বৃদ্ধাসহ নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি মুলাদী উপজেলার সফিপুর ইউ ...
সব মন্তব্য
No Comments