নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় পঞ্চগড়ে ইউনিয়ন ও পৌরসভায় শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। শনিবার (৭ আগস্ট) সকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গনটিকার কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: জহরুল ইসলাম। পঞ্চগড় জেলা স্বাস্থ্য বিভাগ জানায় এই গনটিকা জেলার পাচঁ উপজেলায় ৪৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় আগামী ১২ আগস্ট পর্যন্ত গনটিকার প্রথম ডোজ দেয়া হবে। এই গনটিকা ৬দিনে করোনা ভাইরাসের টিকা পাবেন গ্রাম,শহর ও দুর্গম এলাকার মানুষ। এতে পাঁচ উপজেলা ও ৩টি পৌরসভায় ২৬ হাজার ৬০০ জনকে গণ টিকা দেয়া হবে। এদিকে সকাল থেকে পঞ্চগড় জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা সিভিল সার্জন ডা.ফজলুর রহমান,পৌর মেয়র জাকিয়া খাতুনসহ অনেকে গণটিকা কেন্দ্রগুলি পরিদর্শন করেন।
পরে আটোয়ারী উপজেলায় ৪নং রাধানগরে গণটিকা কেন্দ্রগুলি পরিদর্শন করেন আটোয়ারী উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের সামসুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগের সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান শাহাজাহান ও রেনু একরাম উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির, মেডিকেল অফিসার ডা. সইফুজ্জামান বিপ্লব, ওসি ইজার উদ্দীন ও স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের অধিবেশন থেকে প্রতীকী ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। গতকাল বৃহস্পতিবার অধিবেশন চলাকালে বিকেল ৫টা ৫৬মিনিটে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান গণবিরোধী বিল পাসের ...
স্টাফ রিপোর্টার: জাতীয়ভাবে বাংলা নববর্ষ ১৪৩৩ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ আনন্দঘন, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনের লক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্ ...
স্টাফ রিপোর্টার: বগুড়া-৬ (সদর) ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বড় ব্যবধানে জয়লাভ করেছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে রাতে ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর ...
সব মন্তব্য
No Comments