বিশেষ প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলায় ৬০ জন কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য উদ্যোক্তাদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদান করেছে দেশের অন্যতম প্রথম প্রজন্মের বৃহত্তম ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।
আজ শনিবার (১১ই নভেম্বর) সকাল ১১.৩০ ঘটিকার সময় ধামরাই উপজেলার মুন্নু কমিউনিটি সেন্টারে কৃষি উপকরণ বিতরণের অনুষ্ঠান আয়োজন করা হয়। সামাজিক দায়বদ্ধতা থেকে "ভরসার নতুন জানালা" এগ্রো সিএস এর প্রকল্প ২০২৩ এর আওতায় এ কৃষি উপকরণ বিতরণ করা হয়।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি সাভার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আরিফ উদ্দিন এর সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আরিফুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: সেলিম জাহান ও মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার এর উপস্থিতিতে এই কৃষি উপকরণ গুলো বিতরণ করা হয়।
এ-সময় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির সাভার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আরিফ উদ্দিন বলেন “প্রতি মাসে গবাদি পশুর ফ্রী হেলথ ক্যাম্পেইন করা হবে এবং ভ্যাক্সিনেশন করা হবে।”
উল্লেখ্য,কৃষি উপকরণের মধ্যে সেচ মেশিন, সাবমারসিবল পাম্প, ধান পরিষ্কার করার জন্য স্ট্যান্ড ফ্যান, ডেইরি ফার্মের জন্য সিলিং ফ্যান, প্লাস্টিক কার্পেট, অটো স্প্রে মেশিন, মাছ ধরার জন্য ভেড় জাল, কৃষি পণ্য পরিবহনের জন্য ভ্যান গাড়ি, পোল্ট্রির জন্য খাদ্য পায়। ডেইরি ফার্ম তৈরির জন্য টিন,ঘাস কাটার মেশিন ইত্যাদি কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয় এছাড়াও প্রত্যেককে উন্নত জাতের ধান বীজ, ভুট্টা বীজ, সরিষা বীজ, ঘাসের বীজ, সবজি বীজ এবং জৈব সার দেওয়া হয় ।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের আশা, এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনি ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর ...
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
সব মন্তব্য
No Comments