বুলবুল আহমেদ নাটোরের প্রতিনিধি: গুরুদাসপুরে শিকারীর ফাঁদ থেকে উদ্ধার হওয়া প্রায় দুই শতাধিক বক পাখি অবমুক্ত করা হয়েছে। এসময় ২৭টি পাখি শিকার করা ফাঁদ ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার ভোরে পরিবেশকর্মী নাজমুল হোসেনের নেতৃত্বে উপজেলার মশিন্দা ইউনিয়নের মশিন্দা মাছপাড়া, হাজিরহাট, নয়াবাজার, কাছিকাটা, হাসমারি, দারিহাসমারিসহ প্রায় ১২টি বিলে অভিযান পরিচালনা করে।
এই সময় দুই শতাধিক বকপাখি শিকারীদের কাছ থেকে উদ্ধার করা হয়। ধ্বংস করা হয় ২৭টি পাখি শিকারীর ফাঁদ। পাখি শিকার দন্ডনীয় অপরাধ জেনেও শিকারীরা পাখি শিকার করে চলছে অবাধে।
চলনবিল অঞ্চলে পাখি শিকার বন্ধে জনসচেতনতা বৃদ্ধি না হলে হুমকির মুখে পড়বে এখানকার জীববৈচিত্র বলে মনে করেন পরিবেশ কর্মীরা।
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ রয ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, আমাদের পরিচয়ের ক্ষেত্রে পাহাড়, সমতল, জাতি-গোষ্ঠী কিংবা ধর্ম কোনো বিভাজনের কারণ হতে পারে না; আমরা সবাই বাংলাদেশের না ...
সব মন্তব্য
No Comments