স্টাফ রিপোর্টার: ঘন কুয়াশার কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত সময় অনুযায়ী অবতরণ করতে পারেনি অন্তত ৯টি ফ্লাইট। শুক্রবার (২ জানুয়ারি) সকালে এই পরিস্থিতির সৃষ্টি হয় বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, কুয়াশার কারণে রানওয়েতে দৃশ্যমানতা নির্ধারিত সীমার নিচে নেমে যাওয়ায় নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটগুলোকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়। এর মধ্যে ৪টি ফ্লাইট কলকাতা, ১টি ব্যাংকক এবং ৪টি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে পাঠানো হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, কুয়াশার তীব্রতা কমে এলে পর্যায়ক্রমে ফ্লাইট চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তবে আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করে কিছু ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।
এদিকে হঠাৎ করে ফ্লাইট ডাইভার্ট হওয়ায় অনেক যাত্রী ভোগান্তির শিকার হন। বিমান সংস্থাগুলো যাত্রীদের সর্বশেষ ফ্লাইট তথ্য জানতে সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ রাখার অনুরোধ জানিয়েছে।
উল্লেখ্য, শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে দেশের বিভিন্ন বিমানবন্দরে প্রায়ই ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। এ সময় কর্তৃপক্ষ ফ্লাইট পরিচালনায় বাড়তি সতর্কতা গ্রহণ করে থাকে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া ...
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। এ প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নত ...
সব মন্তব্য
No Comments