সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর-২ (ইসলামপুর) আসনের স্বতন্ত্র কেঁচি প্রতীকের প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনের নির্বাচনী জনসভায় গিয়ে নৌকায় ভোট চাইলেন পৌর মেয়র আব্দুল কাদের শেখ। আজ বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরি ঈদগাহ মাঠে স্বতন্ত্র (কেঁচি প্রতীক) প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনের নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে নৌকার ভোট প্রার্থনা করেন তিনি।
জানা গেছে , টানা তিনবার ইসলামপুর পৌরসভার বর্তমান মেয়র আব্দুল কাদের শেখ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র ক্রয় করেছিলেন। দলের মনোনয়ন না পেয়ে প্রতীক বরাদ্দের পর গত ২৯ ডিসেম্বর মেয়র কাদের শেখ তার কর্মী সমর্থকদের নিয়ে স্বতন্ত্র (কেঁচি প্রতীক) প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনকে সমর্থন করেন।
এরপর থেকেই স্বতন্ত্র প্রার্থী শাহীনুজ্জামান শাহীনের সাথে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের কাছে গিয়ে কেঁচি প্রতীকের ভোট প্রার্থনা করেন মেয়র কাদের শেখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী বৈঠকসহ ভোটারদের কাছে গিয়ে কেঁচি প্রতীকের ভোট চেয়েছেন।
এরই ধারাবাহিকতায় উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে বুধবার (৩ জানুয়ারি) বিকালে মহলগিরি ঈদগাহ মাঠে স্বতন্ত্র (কেঁচি প্রতীক) প্রার্থী শাহীনুজ্জামান শাহীনের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের শেষের দিকে সন্ধ্যায় উপস্থিত হয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র কাদের শেখ।
এসময় তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খানের ব্যাপক সমালোচনা করে স্বতন্ত্র প্রার্থী শাহীনুজ্জামান শাহীনের প্রশংসা করেন।
পরে তিনি কেঁচি প্রতীকের ভোট না চেয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় উপস্থিত সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান করেন।
উপস্থিত স্বতন্ত্র প্রার্থী শাহীনুজ্জামান শাহীনের ইশারা বুঝতে পেয়ে পুনরায় কেঁচি প্রতীকের ভোট চান মেয়র কাদের শেখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জিয়াউল হক জিয়া (ঈগল প্রতীক)। গত সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় তিনি কেঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহিনুজ্জামানকে সমর্থন দিয়েছেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগের সদস্য কৃষিবিদ মঞ্জুরুল মুর্শেদ হ্যাপী, সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম দুলাল প্রমূখ।
সাতক্ষীরা প্রতিনিধি।। সামাজিক সেবা, নেতৃত্বের বিকাশ এবং মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বৃষ্টিপাতে কক্সবাজারের রামু, উখিয়া ও সদর উপজেলায় পাহাড়ধস ও জলাবদ্ধতায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুই শিশু ও এক নারী রয়েছেন। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স ...
রাজশাহী অফিস : চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বৃক্ষরোপণ কর্মসূচি, প্রতিষ্ঠান পরিদর্শন এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রোববার (৫ জুলাই) সকালে জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীর অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করে অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান ...
সব মন্তব্য
No Comments