স্টাফ রিপোর্টার: আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করার ব্যাপারে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এটা প্রধান উপদেষ্টা বার বার বলেছেন। নির্বাচন কমিশনকেও সেই নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সকল পদক্ষেপ গ্রহণ করছে। এর আগে বিভিন্ন বিষয়ে যে .মতভিন্নতা বা বিরোধ রয়েছে আশা করি সেটা দূর হয়ে যাবে।
আজ বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা এসব কথা বলেন।
সেনাপ্রধান প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন কিনা- এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, এ ধরনের সঠিক কোনো তথ্য আমার জানা নেই। তবে ২/১ টা পত্রিকায় দেখেছি। অনলাইনে এটা নিয়ে নানা গুজব রয়েছে। এতে বিচলিত হওয়ার মতো কিছু নেই। রাষ্ট্রপতি ও উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টার সাথে মাঝে-মধ্যে সেনাপ্রধান দেখা করেন, রাষ্ট্রপতির সাথেও আগে দেখা করেছেন।
দেশে ইমার্জেন্সি জারি হবে কিনা- এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, তিনি এ ধরনের কোনো সম্ভাবনার ব্যাপারে অবগত নন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের দলগুলোর বিচার বিবেচনা বোধের প্রতি আমাদের আস্থা আছে। এর আগেও বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে মতবিরোধ হয়েছে, মতবিরোধ শেষও হয়েছে। আমরা মনে করি প্রয়োজনীয় মুহুর্তে অবশ্যই আমরা তাদের মধ্যে ঐক্য দেখতে পাবো।
অন্য এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি। সরকারের পক্ষ থেকে যে অবস্থান সেটা বার বার বলা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। সকল রাষ্ট্রীয় কর্মকান্ড সেই লক্ষ্যকে সামনে রেখেই অগ্রসর হচ্ছে। জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন দাবি করছে এনসিপি- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমি সরকারের পক্ষ থেকে যা বলার বললাম।'
আইন উপদেষ্টা আরো বলেন, গত এক বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনো অবনতি হয়েছে আবার ভালোও হয়েছে। একটা গণঅভ্যুত্থান পরবর্তী বা বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে সমাজে বিভিন্ন রকম অস্থিরতা থাকে এবং এ কারণে মাঝে-মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। সেটা যতোই দুঃখজনক হোক অস্বাভাবিক বলে মনে করি না। আমরা এ ধরনের পরিস্থিতি আগেও মোকাবেলা করেছি, ভালো হয়ে গেছে, ইনশাল্লাহ, ভালো হয়ে যাবে।
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। পিংক রঙের এসব বাস প ...
স্টাফ রিপোর্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের আওতায় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠন করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল ...
স্টাফ রিপোর্টার: মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনির চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। সোমবার (১৭ আগস্ট) তার মেয়াদ বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।নতুন প্রজ ...
সব মন্তব্য
No Comments