স্টাফ রিপোটার: স্মার্ট বাংলাদেশ তৈরিতে স্মার্ট তরুণ-সমাজ প্রস্তুত করতে হবে। শহরের তরুণদের পড়ালেখার পাশাপাশি দেশীয় সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে হবে। সুস্থ্য বিনোদন মাধ্যম নিশ্চিত করার মধ্য দিয়ে স্মার্ট ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
আজ (শুক্রবার) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু রাজধানীর সোবহানবাগ অফিসার্স কোয়ার্টার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ‘সোবহানবাগ অফিসার্স কোয়ার্টার্স উৎসব-২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় এসব কথা বলেন। এসময় তিনি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এর আগে মোঃ শামসুল হক টুকু এসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত দেশীয় বিভিন্ন পিঠার স্টল পরিদর্শন করেন এবং আয়োজকদের উৎসাহ প্রদান করেন।
সোবহানবাগ অফিসার্স কোয়ার্টার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিকন ফার্মার নির্বাহী সহ সভাপতি এস এম মাহমুদুল হক পল্লব। এছাড়া অনুষ্ঠানে গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রফিকুল ইসলাম সুজন: জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের দরিদ্র দেশগুলোতে তীব্র গরমজনিত মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে পারে। একই সঙ্গে ধনী দেশগুলো যেখানে বাড়তি বিদ্যুৎ ব্যবহার করে এয়ার কন্ডিশনারসহ আধ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর ভূমিকা বা সম্পৃক্ততা থাকার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ম ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে চলতি বছরের জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় অন্তত ৪১৬ জন নিহত এবং ৬২৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে অর্ধেকেরও বেশি ছিলেন মোটরসাইকেল আরোহী ও পথচারী। এক মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় ...
সব মন্তব্য
No Comments