ডেস্ক রিপোর্ট: ছোট-বড় পর্দার গুণী নির্মাতা চয়নিকা চৌধুরী। প্রায় ৪ মাসের বিরতি ভেঙে আবারও নিজ ভুবনে ফিরলেন তিনি। তার এই প্রত্যাবর্তনে সঙ্গী হয়েছেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খান, জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ও শবনম ফারিয়া।
‘স্বাতী নক্ষত্রের আলোয়’ শিরোনামের এই নাটক রচনা করেছেন ইফফাত আরেফিন মাহমুদ। গত ২৭-২৮ অক্টোবর রাজধানীর উত্তরা ও মিরপুর ডিওএইচএসে এর দৃশ্যধারণের কাজ হয়েছে।
চয়নিকা চৌধুরী বলেন, ‘চার মাস পর কাজে ফিরলাম। ২০ বছরের ক্যারিয়ার হলেও বিরতি কাটিয়ে কাজে ফিরে খুব নার্ভাস লাগছিল। জানি না এটা কেন হয়েছে। তবে তারিক ভাই, মৌ আপা, ফারিয়াসহ সবাই মানসিকভাবে খুব সাপোর্ট দিয়েছেন। এ কাজটি করার জন্য প্রস্তাব দেওয়ার পর তারা আনন্দের সঙ্গে গ্রহণ করেন। আমার দীর্ঘদিনের সহকারী পরিচালক সুব্রত মিত্র ও অমিতাভ আহমেদ রানার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।’
নির্মাতার কথায়, ‘খুব যত্ন ও ভালোবাসা দিয়ে কাজটি করেছি। শিল্পীদের সহযোগিতা আমার ভীষণ ভালো লেগেছে। প্রতিটি শট শেষে একটা গুড ফিলিং হয়েছে। আশা করছি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।’
দুজন করপোরেট মেয়ের সম্পর্কের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘স্বাতী নক্ষত্রের আলোয়’ নাটকের কাহিনি। এটি প্রযোজনা করছেন খান মোহাম্মদ বদরুদ্দীন। শিগগির বেসরকারি একটি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
ডেস্ক রিপোর্ট: ইউকে আর্টস কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলপমেন্ট এজেন্সি-বাডার সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয়জন শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়ে ...
সব মন্তব্য
No Comments