নির্বাহী আদেশে জামায়াত-শিবির নিষিদ্ধ হচ্ছে: আইনমন্ত্রী

প্রকাশ : 30 Jul 2024
নির্বাহী আদেশে জামায়াত-শিবির নিষিদ্ধ হচ্ছে: আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার: নির্বাহী আদেশে বুধবার ( ৩১ জুলাই) জামায়াত ও শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে। আজ গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী আরও জানান, কোন প্রক্রিয়ায় এটি করা হবে-তা ঠিক করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক বসবেন।
সোমবার (২৯ জুলাই) রাতে গণভবনে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠকে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হয়। বৈঠকে আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করনে।
প্রসঙ্গত, উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে নির্বাচন ।কমিশন( ইসি)।দলটির ছাত্রসংগঠনের নাম ইসলামী ছাত্র শিবির।

সম্পর্কিত খবর

;