দেশে করোনায় আরও এক জনের মৃত্যু

প্রকাশ : 25 Dec 2021
No Image

প্রবীর আইচ: দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু ২৮ হাজার ৫৬ জন। নতুন শনাক্ত হয়েছে ২৭৫ জন । গত ২৪ ঘন্টার এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন । এসময় অধিদপ্তর আরও জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৬৯৯ টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ১ কোটি ১৩ লাখ ৭৫ হাজার ৯৫৩ জন। মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮২ হাজার ৯৮৫ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ২২৪ জন। মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ৪৭ হাজার ১৮০ জন। মৃত্যু ১ জনের মধ্যে ১ জনই পুরুষ । মৃত্যুর ক্ষেত্রে হাসপাতালেই ১ জন মারা যায়। এ পর্যন্ত পুরুষ মৃত্যু ১৭ হাজার ৯৫০ ও নারী ১০ হাজার ১০ জন।

বিভাগীয় পর্যায় মৃত্যু তথ্যে জানিয়েছে রংপুর ১ জন মারা গেছেন

সম্পর্কিত খবর

;