আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুর প্রতিনিধিঃ গত দুইদিনের বৃষ্টিতে ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। বৃহস্পতিবার (৯ জুন) সকাল থেকে মহারশী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলা পরিষদ, সাব রেজিস্ট্রার অফিস সহ ঝিনাইগাতী বাজারে অধিকাংশ দোকানে পানি প্রবেশ করে মালামাল নষ্ট হয়েছে। এতে উপজেলা নির্বাচন অফিসে নিচতলায় পানি প্রবেশ করায় ইভিএম মেশিন সহ অনেক মালামাল পানিতে তলিয়ে গেছে।
রামেরকুড়া বেড়িবাঁধ ভেঙ্গে ঝিনাইগাতী বাজারে হাটু পানি।এছাড়াও মহারশী নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর পাশে শেরপুর ঝিনাইগাতী হাইওয়ে রাস্তার উপর দিয়ে প্রচন্ড বেগে স্রোত প্রবাহিত হচ্ছে। ঢলের পানিতে শালচুরা, ডাকাবর, বহনকালি, দিঘিরপাড়, খৈলকুরা, রামনগর এলাকায় অধিকাংশ বাড়ি হাঁটু পানিতে তলিয়ে গেছে। ঝিনাইগাতী বাজার থেকে বনগাঁও হয়ে তিনানি বাজারে যাতায়াতের পাকা রাস্তার উপর দিয়ে কয়েক জায়গায় পানির স্রোত প্রবাহিত হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকায় বহু পুকুর ও মাছের ঘের তলিয়ে গেছে। এতে লক্ষ লক্ষ টাকার মাছ ভেসে গেছে।
এদিকে, সোমেশ্বরী ও পাগলা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার সদর ইউনিয়নের অন্তত পাঁচটি গ্রাম ও ধানশাইল ইউনিয়নের অনেক গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ধানশাইল বাজারে অনেক দোকানে পানি প্রবেশ করেছে। ধানশাইল ইউনিয়নের ধানশাইল ব্র্যাক অফিস থেকে দক্ষিণ দিকে সাজু মাষ্টারের বাড়ী পর্যন্ত রাস্তা তিন জায়গায় এবং দারিয়ারপাড় বড়বাড়ী থেকে ফারাজিবাড়ী পর্যন্ত দুই জায়গায় রাস্তা ভেঙ্গে গেছে। কাংশা ইউনিয়নের দুধনই থেকে কাংশা যাওয়ার পাকা রাস্তা ভেঙ্গে প্রবল বেগে স্রোত বয়ে যাচ্ছে এবং ভাঙ্গন বৃদ্ধি পাচ্ছে। বাগেরভিটা চাপাতলী ব্রিজের পূর্ব পাশে ব্রিজের কাছে রাস্তা ভেঙ্গে যাচ্ছে।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ বলেন, সকাল থেকে পানি আসতে শুরু করেছে। উপজেলা পরিষদে পানি উঠায় অফিসের কার্যক্রম ব্যাহত হচ্ছে। বৃষ্টি দীর্ঘ স্থায়ী হলে
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য হওয়ার আশা কার্যত ভেঙে গেল বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির। জোটটির সনদের ভৌগোলিক অবস্থানগত শর্ত পূরণ করতে না পারায় এই দুই দেশের পূর্ণ স ...
স্টাফ রিপোর্টার: পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ম ...
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
সব মন্তব্য
No Comments