ডেস্ক রিপোর্ট: আজ ১১ আগস্ট বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের উদ্যোগে ঢাকার পল্টন মোড়ে দুপুর ১২টায় দ্রুততম সময়ে সকলের জন্য কোভিড টিকা ও বিনামূল্যে চিকিৎসার আয়োজন, লকডাউনে ক্ষতিগ্রস্তদের সরকারি আর্থিক সহায়তা ও বিনা সুদে ঋণ, খুলনার রূপসায় সাম্প্রদায়িক হামলার বিচার ও ক্ষতিপূর ইত্যাদি দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের ভারপ্রাপ্ত সমন্বয়কারী কমরেড ফখ্রুদ্দিন কবির আতিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য কমরেড মানস নন্দী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা। সমাবেশ পরিচালনা করেন কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য ও পার্টির ঢাকা নগর শাখার ইনচার্জ কমরেড নাঈমা খালেদ মনিকা।
বক্তারা বলেন, গত বছরের ২০২০ সালের মার্চ মাস থেকে করোনা মহামারি শুরু হয়েছে। বর্তমান এই মহামারি উদ্বেগজনক হারে বাড়ছে। সারাদেশে প্রতিদিন গরিব শ্রমজীবী মানুষ বিনা চিকিৎসায় অসহায়ভাবে মৃত্যুবরণ করছে। সরকারি জেলা হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেই। দেশের মানুষকে করোনা মহামারির কবল থেকে রক্ষা করতে হলে দ্রুত সকল মানুষের জন্য কোভিড টিকার ব্যবস্থা করার দরকার এবং বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করার দরকার। সে ব্যবস্থা না করে এবং সরকার তার দুর্বলতা ঢাকতে মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে নারীবিদ্বেষী মনোভাব সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দিয়ে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ অনুমোদন করেছে জাতীয় সংসদ। সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উত্থাপিত এ-সংক্রান্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিয়েছে নতুন আইনগত পদক্ষেপ। সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে, যার ফলে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের কার্যক্রম ...
স্টাফ রিপোর্টার: সাবেক জাতীয় সংসদ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলায় তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদনও না ...
স্টাফ রিপোর্টার: ভোলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারের সমালোচনা করে পোস্ট দেওয়ার অভিযোগে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওই নারীর নাম বিবি সাওদা (৩৭)। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ...
সব মন্তব্য
No Comments