ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জের হাট বাজারের বিশিষ্ট ডেউটিন ব্যবসায়ী নুরে আলম ফরাজীর কাছ ৩০ লক্ষ টাকা চাঁদার দাবী ও হত্যা করাসহ বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে হাসান ( ২৪) ও নুরে আলম (৪৫) নামের দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)।
রোববার (৯ অক্টোবর) বিকেলে তাদেরকে ভোলা আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে র্যাব-৮ এর ভোলা ক্যাম্পের ডিএডি মো. আবুল কালাম আজাদ, এসআই কবিরসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হাসান তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সোনাপুর গ্রামের আব্দুল হাসিমের ছেলে ও নুরে আলম একই এলাকার আবুল কালামের ছেলে।
ভিষ্টিম নুরে আলম ফরাজী জানান, গত ১ অক্টোবর থেকে মোবাইল ফোনে তাকে ৩০ লক্ষ টাকা চাঁদা দাবি করে ও হত্যাসহ বোমা মেরে বাসা,বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছেন। এ ঘটনায় তিনি গত ১ অক্টোবর বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যাহার নং-৩৭।
এছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮) এর ভোলা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করেন। এর পরেও চাঁদা দাবী ও হত্যার হুমকিসহ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি চলমান থাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে র্যাব।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন মিয়া বলেন, এ ঘটনায় ব্যবসায়ী নুরে আলম ফরাজী বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেছেন। র্যাব সদস্যরা হাসান ও নুরে আলম নামে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করে রোববার দুপুরে থানায় হস্তান্তর করেছেন। আটককৃত আসামীদের বিকেলে ভোলা আদালতে সোপর্দ করা হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল : শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষার্থীদের বিভিন্ন দাবিতে বরিশালে ‘মার্চ টু শিক্ষা বোর্ড’ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচির একপর্যায়ে শিক্ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার একটি এলাকায় খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসা একটি মেছো বিড়ালকে আটক করেছে স্থানীয়রা। পরে প্রাণীটির গলায় রশি বেঁধে রাখা হলে সেটিকে একনজর দেখতে উৎসুক মা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
সব মন্তব্য
No Comments