ঢাবির সিনেটের বার্ষিক অধিবেশন ২৬ জুন

প্রকাশ : 24 Jun 2024
ঢাবির সিনেটের বার্ষিক অধিবেশন ২৬ জুন

বিশ্ববিদ্রালয় প্রতিনিধি:  ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের বার্ষিক অধিবেশন আগামী ২৬ জুন ২০২৪ বুধবার বিকেল ৩টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে। সিনেট চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অধিবেশনে সভাপতিত্ব করবেন এবং অভিভাষণ প্রদান করবেন।

সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বাজেট উপস্থাপন করবেন।

উপাচার্যের অভিভাষণ এবং কোষাধ্যক্ষের উপস্থাপিত বাজেটের উপর সিনেট সদস্যবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করবেন।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর পরিচালক মাহমুদ আলম এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।


সম্পর্কিত খবর

;