ডেস্ক রিপোর্ট: লিওনেল মেসি কী জিনিস, সেটা ইওস্কা গ্যাভারদিওলের চেয়ে ভালো কে বোঝেন! বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার এই ডিফেন্ডারকে দুবার দুই দিকে টেনে হুলিয়ান আলভারেজের জন্য দারুণ এক গোল বানিয়ে দিয়েছিলেন আর্জেন্টাইন তারকা।
গ্যাভারদিওল এবারের বিশ্বকাপের অন্যতম সেরা ডিফেন্ডারই ছিলেন। মেসি আলভারেজের জন্য গোলটি বানিয়ে প্রায় মুখেই তুলে দিয়েছিলেন। তিনি কেবল বলটি জালে ঠেলেছিলেন। অনেকে এবারের বিশ্বকাপে মেসির সেরা মুহূর্তই বলেন ওই অ্যাসিস্টটিকে।
আরবি লাইপজিগের এই ক্রোয়াট ডিফেন্ডার মেসি সম্পর্কে দারুণ এক মূল্যায়ন করেছেন। জার্মানির বিল্ড পত্রিকাকে তিনি বলেছেন, ‘মেসি যখন আর্জেন্টিনার হয়ে খেলেন, তখন তিনি ক্লাব ফুটবলের চেয়েও বেশি বিপজ্জনক। সে কারণে আর্জেন্টিনার জার্সিতে তাঁকে ঠেকানো বেশি কঠিন।’
কেন, সেটিরও ব্যাখ্যা দিয়েছেন গ্যাভারদিওল, ‘আমার মনে হয়, আর্জেন্টিনার জার্সিতে মেসি একটু বেশিই অনুপ্রাণিত থাকেন। পিএসজি বা ক্লাবের মেসি আর আর্জেন্টিনার মেসি সম্পূর্ণ দুটি ভিন্ন সত্তা।
ডিফেন্ডার হিসেবে মেসিই তাঁর কাছে সেরা ফুটবলার, ‘আমি নিজের ফুটবল ক্যারিয়ারে যতজনের বিপক্ষে খেলেছি, তাদের মধ্যে মেসিই সেরা। ছোটখাটো এই মানুষটিকে ঠেকাতে ফাউলই করতে হয়।
বিশ্বকাপের ক্রোয়েশিয়ার জার্সিতে দুর্দান্ত খেলা গ্যাভারদিওলের দিকে চোখ রেখেছে রিয়াল মাদ্রিদ ও চেলসির মতো ক্লাবগুলো। বিশ্বকাপ সেমিফাইনালে মেসিকে ঠেকাতে না পারলেও তাঁর যে পারফরম্যান্স, তাতে তিনি ইউরোপের ‘এলিট’ ক্লাবের প্রস্তাব পেতেই পারেন। রিয়াল বা চেলসির মতো ক্লাবে যোগ দেওয়াটা কেবল সময়েরই ব্যাপার গ্যাভারদিওলের কাছে।
প্রথমআলো
স্টাফ রিপোর্টার: টানা দুটি বিশ্বকাপ ফাইনালে খেলেছে ফ্রান্স। ২০১৮ সালে চ্যাম্পিয়ন, ২০২২ সালে রানার্সআপ। হ্যাটট্রিক ফাইনালে ওঠার হাতছানি ছিল তাদের সামনে। কিন্তু ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের ৭ দিন পর অবশেষে মুখ খুললেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে ১-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনেই দুইবার কান্নায় ভেঙে পড ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
সব মন্তব্য
No Comments