ডেস্ক রিপোর্ট: মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে ডিএমপির ডিসি (মিডিয়া) মো. ফারুক হোসেন বলেন, ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে আমরা রাস্তার ওপর জনসমাবেশ করার অনুমতি দেব না। আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার যে অনুমতি দিয়েছি, তা এখনও বহাল আছে।
আগামী ১০ ডিসেম্বর টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ অথবা পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে বিএনপি সমাবেশ করতে চাইলে ডিএমপির কোনো আপত্তি থাকবে না।
তিনি আরও বলেন, আগামী ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে। অনুমতি দেওয়ার পরেও ডিএমপি কমিশনারের সঙ্গে তারা দেখা করে বিকল্প ভেন্যুর প্রস্তাব নিয়ে এসেছিলেন। বিএনপির পক্ষ থেকে আরামবাগে বিকল্প ভেন্যুর জন্য মতিঝিল বিভাগের ডিসির কাছে প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে ডিএমপি কমিশনারের কাছে আসেনি।
ডিসি আরও বলেন, তবে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত বিকল্প ভেন্যুর কোনো চিন্তা করা হয়নি। কোনো রাস্তার ওপরে ডিএমপি অনুমতি দেবে না।
বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় যে ধরনের কার্যক্রম নেওয়া দরকার ডিএমপি তা নিয়েছে বলেও উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা।
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না চাওয়ার পেছনে বিএনপি কোনো কারণ উল্লেখ করেছে কি না জানতে চাইলে ফারুক হোসেন বলেন, তারা সিকিউরিটির একটা থ্রেট ফিল করছে বলে জানা গেছে। তবে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে- সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য যত ধরনের পুলিশি সহায়তা দেওয়ার প্রয়োজন সব ধরনের সহায়তার আশ্বাস আমরা দিয়েছি।
আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর শহীদদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) বাদ জোহর জাতীয় ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। একাধিক প্রার্থী থাকলে ওই দিন দুপুর ২টা থেকে বি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগরের ঐতিহাসিক গণভবনে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ইত ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় সংসদের সদস্যদের হালনাগাদ ভোটার তালিকা নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছে সংসদ সচিবালয়। রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের সদস্ ...
সব মন্তব্য
No Comments