নিতিশ চন্দ্র বর্মন : পঞ্চগড়ে নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আরাফাত হোসেন (২৪)নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।সোমবার (৮ জানুয়ারি) দুপুরে বোদা উপজেলার বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।আটক আরাফাত হোসেন উপজেলার মাঝগ্রাম এলাকার মৃত আকবর আলীর ছেলে। পুলিশ জানায়,আরাফাত হোসেন দুপুরে বাসস্ট্যান্ডে নেশা জাতীয় মাদকদ্রব্য বিক্রির সময়,গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে, ৫৮ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। বোদা থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।তার বিরুদ্ধে আরো একাধিক মাদকের মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি।
পঞ্চগড় প্রতিনিধি: হিমালয়ের কন্যাখ্যাত সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোর ও সকালের দিকে শীতের আমেজ অনুভূত হচ্ছে। আজ (মঙ্গলবার ২৭ অক্টোবর) সকাল ৯টার দি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৩ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সদরপুর উপজেলার দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নে প্রায় আট মাস ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পদ্মা নদীর তলদেশ দিয়ে স্থাপন করা সাবমেরিন ক্যাবলে ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎহী ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা সঞ্জয় কুমার বাড়ৈকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার রত্নপুর ...
সব মন্তব্য
No Comments