ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতি অকৃত্রিম শ্রদ্ধার নিদর্শন স্বরূপ মানবিক ফুলতলা’র উদ্যোগে গতকাল শনিবার বিকেল ৫ টায় বাজারের স্বাধীনতা চত্বরে এক আলোচনা সভা ও উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের সমন্বয়ে “চাঁটার দল ও চাটুকারের দলমুক্ত বাংলাদেশ” শীর্ষক নাটিকা প্রতিযোগিতার আয়োজন করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক রবিউল ইসলাম বাবু’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রবিণ শিক্ষাবিদ আলহাজ্ব আনোয়ারুজ্জামান মোল্যা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আসলাম খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু তাহের রিপন, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান নান্নু, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু, সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল আলম কচি প্রমুখ। শেষে উপজেলার ৭ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নাটিকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর গ্রামের ঐতিহ্যবাহী সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ...
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পুকুর খননের সময় একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেল ...
স্টাফ রিপোর্টার: রাত পোহালেই দেশের দুটি গুরুত্বপূর্ণ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সম্পন্ন হয়ে ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে কালোবাজারে তেল বিক্রয় নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে দুই নারীসহ অন্তত ৭জন আহত হয়েছেন। আহতরা দৌলতপুর, কুষ্টিয়া ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ...
সব মন্তব্য
No Comments