ডেস্ক রিপোর্ট: ঢাকার সাভারে ঘটে যাওয়া ভয়াবহ রানা প্লাজা ধস–এর ১৩ বছর পূর্ণ হলো আজ। ২০১৩ সালের ২৪ এপ্রিল বহুতল এই ভবন ধসে প্রাণ হারান ১,১৩৮ জন শ্রমিক, আহত হন প্রায় দুই হাজার মানুষ। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই দিনের ভয়াবহ স্মৃতি এখনো তাড়া করে ফেরে বেঁচে থাকা শ্রমিক ও নিহতদের পরিবারকে।
এদিকে ট্র্যাজেডি উপলক্ষে বুধবার (২৩ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে শ্রমিক নিরাপত্তা ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। “রানা প্লাজা দুর্ঘটনার ১৩ বছর: বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিতকরণ” শীর্ষক এই আয়োজনে বক্তারা জানান, এক যুগের বেশি সময় পার হলেও অনেক ভুক্তভোগী এখনো ন্যায্য ক্ষতিপূরণ, পর্যাপ্ত চিকিৎসা ও পুনর্বাসন সুবিধা পাননি। বিচারপ্রক্রিয়ার ধীরগতি এবং দায়ীদের শাস্তির অভাব শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়িয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন ট্রেড ইউনিয়ন নেতা, শ্রমিক অধিকার সংগঠনের প্রতিনিধি, ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। তাঁরা শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর জোর দেন।
বক্তারা আরও উল্লেখ করেন, তাজরীন ফ্যাশনস অগ্নিকাণ্ড, স্পেকট্রাম ধস, হাশেম ফুড কারখানা অগ্নিকাণ্ডসহ সাম্প্রতিক বিভিন্ন শিল্প দুর্ঘটনা প্রমাণ করে কর্মক্ষেত্রে নিরাপত্তা এখনো ঝুঁকিপূর্ণ। অগ্নিনিরাপত্তার দুর্বলতা, গ্যাস সিলিন্ডার ব্যবস্থাপনায় ত্রুটি, বিদ্যুৎ ও রাসায়নিক পদার্থ নিয়ন্ত্রণে ঘাটতি এবং তদারকির অভাবকে এসব দুর্ঘটনার মূল কারণ হিসেবে তুলে ধরা হয়।
তাঁদের অভিযোগ, রানা প্লাজাসহ বড় বড় দুর্ঘটনার জন্য দায়ীদের অনেকেই এখনো শাস্তির আওতায় আসেননি, ফলে ন্যায়বিচার নিয়ে শ্রমিকদের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছে। পাশাপাশি ট্রেড ইউনিয়ন গঠনে নানা প্রতিবন্ধকতার কারণে শ্রমিকরা নিজেদের অধিকার আদায়ে কার্যকরভাবে সংগঠিত হতে পারছেন না। সরকার কিছু ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলেও আলোচনায় উঠে আসে।
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: তথ্য মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বৃক্ষ রোপনের কাজটা যেমন চ্যালেঞ্জ তেমনি তার চেয়ে বড় চ্যালেঞ্জ এর পরিচর্যা নিশ্চিত করা। সে কারনে প্রশাসনের মাধ্যমে যে এলাকায় বৃ ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এবং ...
সব মন্তব্য
No Comments