নেত্রকোনা প্রতিনিধি: ৩৬ জুলাই (৫ আগস্ট) গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ’ শ্লোগানকে সামনে রেখে র্যালির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নেত্রকোণা জেলা শাখা।
মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় নেত্রকোণা সরকারি কলেজ মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে জেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। প্রবল বৃষ্টির মধ্যেও এ র্যালিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দুই হাজারেরও বেশি নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা ছাত্রশিবিরের সভাপতি রাসেল আহমেদ, সেক্রেটারি আল ইমরান, অফিস সম্পাদক আতিক হাসান হৃদয়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. রেজুয়ান খান হৃদয়, মানবসম্পদ উন্নয়ন (এইচআরডি) সম্পাদক শাহাবুদ্দিন, অর্থ সম্পাদক তারিকুজ্জামান তৌহিদসহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা সভাপতি রাসেল আহমেদ বলেন, “৫ আগস্ট ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার দিন। এদিনের তাৎপর্য তুলে ধরতে এবং ছাত্রসমাজকে ঐতিহাসিক দায়িত্ব স্মরণ করিয়ে দিতে আমরা আজকের এ র্যালির আয়োজন করেছি।”
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. রেজুয়ান খান হৃদয় বলেন, “আন্দোলন এবং শহীদদের ত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু যারা এখনও এদেশে ষড়যন্ত্র করছে, তারা যেন মনে রাখে—আমরা জেগে আছি, ঘুমাইনি। মোরা এ দেশের অতন্দ্র প্রহরী।”
র্যালিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এতে অংশগ্রহণকারীরা দেশপ্রেম, ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান ও গণতন্ত্র রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। তারা কার্ড বিতরণ প্রক্রিয়া পুনঃতদন্তের ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২২ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের মুলাদী উপজেলায় স্কুলকক্ষ দখল করে দুই বছর ধরে বসবাসের প্রতিবাদ করায় এক বৃদ্ধাসহ নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি মুলাদী উপজেলার সফিপুর ইউ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বরিশাল ল’ কলেজের সাবেক ভিপি ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ ...
সব মন্তব্য
No Comments