ডেস্ক রিপোর্ট: পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন অন্ধ্র উপকূলীয় এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, রংপুর, খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম, ঢাকা, বরিশাল ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরণের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ /দক্ষিণ- পূর্ব দিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ ।
আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬%
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ৪৩ মিনিট।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ৫৩ মিনিটে।
পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা (৩ দিন) বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম বলেছেন, “আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি। জুলাইয়ের চেতনাকে যেন আমাদের হৃদয়ে ধারণ করতে পারি। জনগণের আকাঙ্ক্ষা ও প্রত ...
স্টাফ রিপোর্টার: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অ ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন: “স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন, বিজয়ের দিন, গ ...
স্টাফ রিপোর্টার: ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত গণঅভ্যুত্থানের দুই বছর পূর্ণ হলো আজ। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের বিচারিক সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন ক্রমে সারাদেশে ...
সব মন্তব্য
No Comments