এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে: ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান

প্রকাশ : 22 Jan 2026
এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে: ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২  ফেব্রুয়ারী আপনারা আপনাদের রাজনৈতিক অধিকার ও ভোটের অধিকার প্রদান করবেন। গত ১৫ বছর আপনাদের ভোটের অধিকার হরণ করা হয়েছে। মানুষের কথা বলার অধিকার কেড়ে নেয়া হয়েছে। ৭১ সালে বাংলাদেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে আর ২৪ সালে স্বাধীনতাকে রক্ষা করেছে। ৭১ সালে আমরা হিন্দু মুসলমান সকলে মিলেই দেশ স্বাধীন করেছি। ২০২৪ সালে দলমত নির্বিশেষে রিক্সা চালক, ভ্যান চালকসহ সকলেই রাজপথে নেমে এসে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে নিরাপদ ও শান্তিতে বসবাস করতে চাই। যার যার ভোট কেন্দ্রে ফজর নামাজ আদায় করে ভোট দিতে যাবেন। এবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা বিভিন্ন সামাজিক মাধ্যমে তা দেখতেছেন। প্রবাসীদের জন্য প্রেরিত পোস্টাল ব্যালটে একটি মার্কা দিয়ে প্রেরন করা হয়েছে। সকলকে সর্তক থাকতে হবে। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে আপনাদের সহায়তার জন্য ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খনন, কৃষকদের জন্য বীমা, বেকারদের জন্য কর্ম সংস্থানের ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান মেরামত, রাস্তাঘাট উন্নয়নসহ বিভিন্ন কাজ করা হবে। 

গতকাল বৃহষ্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসমাবেশে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মোন্না, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুন হাসান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, রওশন হোসেন শ্রাবন, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান রাকিব, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকনসহ প্রমুখ। 

পরে প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির আবদুল হান্নান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ দলের জুনায়েদ আল হাবিব, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির এডভোকেট আবদুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি জোটের গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। 

দুপুর থেকে জেলার ৯টি উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মীরা সমাবেশ স্থলে ব্যানার, ফেস্টুন, বাদ্য যন্ত্র বাজিয়ে মিছিল নিয়ে উপস্থিত হন। রাত ১০টায় সমাবেশ স্থলে উপস্থিত হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্য শুরু করেন সাড়ে ১০টায়। বক্তব্য শেষ করেন ১০টা ৫২ মিনিটে শেষ করেন।

এরপর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়াম, সেখান থেকে নরসিংদী পৌর পার্ক সংলগ্ন সমাবেশে অংশ নেবেন। এরপর ফেরার পথে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার বা রূপগঞ্জের গাউছিয়া এলাকায় সমাবেশে যোগ দেন।

সম্পর্কিত খবর

;