মোংলা থেকে মো. নূর আলমঃ করোনা ভাইরাস ওমিক্রন মোকাবেলায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং সৈয়দ শাকিল ওয়েলফেয়ার ট্রাস্ট’র যৌথ উদ্যোগে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ (পিএফজি) এর ব্যবস্থাপনায় ১২ জানুয়ারি বুধবার সকালে মোংলার রিমঝিম চত্বর এলাকায় এন-৯৫ মাস্ক বিতরণ করা হয়।
বুধবার সকাল ১১টায় মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজন’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, মোংলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাট’র আহ্বায়ক মো. নূর আলম শেখ, সাবেক ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা মো. ইস্রাফিল হোসেন, বিএনাপি নেতা শেখ শাকির হোসেন, জাতীয় পার্টি মোংলা পৌর শাখার সাধারণ সম্পাদক এরশাদুজ্জামান সেলিম, যুবলীগ নেতা রফিকুল ইসলাম সোহাগ, সিপিবি নেতা মাহারুফ বিল্লাহ, নারীনেত্রী কমলা সরকার, ইউপি সদস্য হাদিসা বেগম, রোজলিন অন্তরা, সাংবাদিক শেখ রাসেল, হাসিব সরদার প্রমূখ। মাস্ক বিতরণের আগে ভ্যান-রিকশা শ্রমিক ইউনিয়ন কার্য্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা করোনা ভাইরাস ওমিক্রন মোকাবেলায় দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। সমাবেশে বক্তারা করোনা ভাইরাস মোকাবেলায় এন-৯৫ মাস্ক বিতরণে সহায়তা প্রদানের জন্য জার্মান প্রবাসী সৈয়দ শাকিল’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। উল্ল্যেখ্য বাপা এবং সৈয়দ শাকিল ট্রাস্ট’র উদ্যোগে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ’র ব্যবস্থাপনায় পাঁচ শতাধিক শ্রমজীবি মানুষের মাঝে এন-৯৫ মাস্ক বিতরণ করা হয়।
ডেস্ক রিপোর্ট: ভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিভিন্ন কূটনৈতিক সূত্রে জানা গেছে। ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর সীমান্ত এলাকা চরখানপুরের ৬০ বিঘা চরে একদল রাখাল ২ শতাধিক গরু চরাচ্ছিল মাঠে,গরুগুলো ঘাস খেতে খেতে ভারতীয় সীমানায় ঢুকে পড়ে,যখন গরুগুলো ভারতীয় সীমান্তের অনেক ...
স্টাফ রিপোর্টার: সরকার ঘোষিত জ্বালানি তেলের নতুন মূল্য আজ থেকেই কার্যকর হওয়ায় পরিবহন খাতে ভাড়া সমন্বয়ের চাপ তৈরি হয়েছে। এরই প্রেক্ষিতে বাস ও নৌপরিবহন মালিকরা ভাড়া বাড়ানোর প্রস্তাব সামনে এনেছেন।
স্টাফ রিপোর্টার: সংবাদপত্রে খুব শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর ৯ম সংবাদপত্র মজুরি ...
সব মন্তব্য
No Comments