ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, দেশের প্রতিটি গ্রাম-পাড়া-মহল্লায় সামাজিক শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার প্রাথমিক দায়িত্ব স্থানীয় রাজনৈতিক কর্মীদের। রাজনৈতিক কর্মীদের সবার আগে মানবিক, দেশপ্রেমিক, শান্তিবাদী, অসাম্প্রদায়িক হতে হবে। তিনি দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সাম্প্রদায়িক সন্ত্রাস, হিন্দুদের উপর হামলার অভিজ্ঞতা টেনে এনে বলেন, যে রাজনৈতিক নেতা-কর্মীদের নজর টেন্ডারবাক্সের দিকে, দখলবাজী-দুর্নীতি-লুটপাট করে টাকা কামাইয়ের দিকে সেই রাজনৈতিক নেতা-কর্মীরা সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়ায়নি বরং ক্ষেত্রবিশেষে এ ধরণের লুটেরা দুর্নীতিবাজ দখলবাজ রাজনৈতিক নেতা কর্মীরা সাম্প্রদায়িক সন্ত্রাসী ও ধর্মান্ধ জঙ্গীদের সাথে হাত মিলিয়েছে। জনাব ইনু বলেন, রাজনৈতিক দলের মধ্যে ঘাঁটিগেড়ে বসা সাম্প্রদায়িক ধর্মান্ধ দুর্নীতিবাজ লুটেরা শয়তানদের রাজনৈতিক দল থেকে বের করে দিতে হবে। কোনো রাজনৈতিক দলই শয়তানের ঘাঁটি হতে পারে না। নেতা নামধারী দুর্নীতিবাজ লুটেরা ধর্মান্ধ সাম্প্রদায়িক শয়তানদের রাজনৈতিক দল ও এলাকা থেকে বিতারণ করতে দল মত নির্বিশেষে শান্তিপ্রিয়, সৎ, মানবিক, দেশপ্রেমিক রাজনৈতিক নেতা-কর্মী ও জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
জনাব হাসানুল হক ইনু এমপি আজ ২০ অক্টোবর বুধবার সকাল ১১ টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের ঢাকাস্থ শ্রমজীবী-পেশাজীবী মানুষের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।
বহালবাড়িয়া কর্মজীবী-শ্রমজীবি সংগঠন, ঢাকার নেতা জনাব মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাসদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের ঢাকাস্থ শ্রমজীবী-কর্মজীবী সংগঠনের নেতা সর্বজনাব আজিবার আলী, সেলিম আহমেদ, মঞ্জুর রহমান প্রমূখ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আজ আমাদের দ্বিতীয় দফার লংমার্চ। ইতোমধ্যে অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরম করবেন না, জনগণের গণদাবি মেনে নিন। ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বৃহস্পতিবার (১৭ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, "আমরা কোনো সিন্ডিকেট চাই না, সুষ্ঠু শ্রমবাজারের পরিবেশ চাই। সমস্যা শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া ও মধ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নীলফামারী জেলা শাখার বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস ব ...
সব মন্তব্য
No Comments