আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পশ্চিম গেরাপচা গ্রামের মাহফুজ (৪৫) নামের এক দিনমজুর বিদেশ ফেরৎ সাবেক স্ত্রীর সাথে পরকীয়া সন্দেহে প্রতিবেশী যুবক বিদ্যুৎ মিস্ত্রি আবু সাইদকে (২৬) কুপিয়ে হত্যা করেছেন। বুধবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পেশায় বিদ্যুৎ মিস্ত্রী আবু সাইদ ও পেশায় দিনমজুর মাহফুজ পরস্পরের প্রতিবেশী। প্রায় ৩ বছর আগে মাহফুজের স্ত্রী মিনারা ওমানে যায়। ২ বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরার পর স্বামীর সাথে বনিবনা না হওয়ায় মিনারা বছর খানেক আগে স্বামী মাহফুজকে তালাক দিয়ে তার বাবার বাড়ি দিনাজপুরে চলে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, মাহফুজের স্ত্রী চলে যাওয়ায় মাহফুজ প্রতিবেশী আবু সাইদকে মনে মনে মন্দেহ করতে থাকে। প্রতিশোধপরায়ণ হয়ে সে সাইদের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলে।এরপর বুধবার রাতে পূর্ব পরিকল্পিতভাবে সাইদকে মাছ ধরতে নিয়ে যান মাহফুজ। রাত ১১টার পর তারা একসাথে স্থানীয় এক দোকানে চা খান। এর কিছুক্ষণ পর সাইদ রাস্তায় দাঁড়িয়ে স্থানীয় দু'তিনজন লোকের সাথে কথা বলছিল। এ সময় মাহফুজ দূর থেকে সাইদকে ডেকে নিয়ে আকস্মিকভাবে ঘাড়ের পেছনে দা দিয়ে পরপর দু'টি কোপ দেয়। এতে সাইদের ঘাড়ের পেছনের অংশ পুরোপুরি কেটে মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় সাইদের চিৎকার শুনে আশপাশের মানুষ এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, অভিযুক্ত মাহফুজ পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলো। রাত সাড়ে ১২টার দিকে শহরের নয়ানিকান্দা এলাকার নালিতাবাড়ী-ঢাকা সড়ক থেকে তাকে আটক করা হয়েছে। আটক মাহফুজ হত্যার কথা স্বীকার করেছে। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থল থেকে কিছুটা দূরে রাস্তার পাশের ঝোপ থেকে হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, স ...
রাজশাহী অফিস: সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে ...
ডেস্ক রিপোর্ট: দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে অন্তত ৩ হাজার ৪০০ শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে শিশু সুরক্ষা নিয়ে কাজ করা জাতীয় প্ল্যাটফর্ম মুন এলার্ট (MU ...
স্টাফ রিপোর্টার: ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনে গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ ...
সব মন্তব্য
No Comments