ইবি প্রতিনিধি : দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা কক্সবাজার হতে আগত শিক্ষার্থীদের কল্যাণে প্রতিষ্ঠিত কক্সবাজার জেলা কল্যাণ সমিতির আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গেট টুগেদার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের নিচতলায় গগন হরকরা গ্যালারিতে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এসময় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্রেস্ট এবং ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-আজমিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কল্যাণ সমিতির উপদেষ্টা আরবি ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যাপক ড. এ.কে.এম মফিজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর প্রভাষক মোঃ ইয়ামিন মাসুম, ঢাকা জর্জ কোর্ট এর এডভোকেট মহি উদ্দিন। এছাড়াও কক্সবাজার জেলার প্রায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর প্রভাষক মোঃ ইয়ামিন মাসুম বলেন, বিশ্ববিদ্যালয়ে আসার ৩ টি প্রধান উদ্দেশ্য হলো জ্ঞান সৃষ্টি, জ্ঞান আহরণ ও জ্ঞান বিতরণ করা। বিশ্ববিদ্যালয় হলো উন্মুক্ত জ্ঞান চর্চার জায়গা। এখানে আপনি নিজেই নিজের তদারক। কেও আপনাকে ছোট্টবেলার মতো তদারকি করবে না। আপনার নিজেকে সমৃদ্ধ করে প্রতিযোগিতামূলক বিশ্বে অবস্থান তৈরি করে নিতে হবে। আপনি শুধু ভালো সিজি নিয়ে গিয়ে ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন না, এর পাশাপাশি আপনাকে স্কিল বৃদ্ধি করতে হবে। তাহলে আপনি প্রতিযোগিতার বাজারে এগিয়ে থাকবেন।
প্রধান অতিথির বক্তব্যে আরবি ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যাপক ড. এ.কে.এম মফিজুল ইসলাম বলেন, তোমাকে প্রতিদিন ক্যাম্পাসে প্রবেশ করার সাথে সাথেই ক্যাম্পাসের সারাদিনের আবহাওয়া কেমন যাবে তা বুঝে নিতে হবে। মনে রাখতে হবে তুমি সূদুর কক্সবাজার থেকে এখানে এসেছো পড়াশোনার জন্য। যেখানে সেখানে দৌড়ে ঝাঁপিয়ে পড়া যাবে না। নিজে সেফ থাকতে হবে এবং অন্যকে সতর্ক থাকার মেসেজ দিতে হবে। চলাফেরায় নিজেরা সচেতন থাকতে হবে।
উল্লেখ্য, অনুষ্ঠান শেষ আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মনোনীত হন আলহ ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের মোঃ গিয়াস উদ্দিন। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন দৈনিক শেয়ার বীজ পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী সামি আল সাদ আওন।
দেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা তিন দিনের ছুটি শুরু হচ্ছে আগামী রোববার (১২ এপ্রিল) থেকে, যা চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত। শিক্ষা মন্ত্রণাল ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এবং এ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসমূহের এসএসসি ও সম ...
স্টাফ রিপোর্টার: দেশের নতুন প্রজন্মকে সংসদীয় কার্যক্রম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা দিতে জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য স্থায়ী আসন সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক-গ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক ছুটির কাঠামোয় পরিবর্তন এনে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম পরি ...
সব মন্তব্য
No Comments