ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের তারাউল্লা গ্রামে গতকাল সোমবার সকালে স্বামীর সঙ্গে ঝগড়ার পর সাধনা বেগম (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সাধনা ওই গ্রামের আজিজুল হকের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারাউল্লা গ্রামের মক্কু মিয়ার ছেলে আজিজুলের সঙ্গে প্রায় সাত বছর আগে পারিবারিক ভাবে পার্শ্ববর্তী ফান্দাউক ইউনিয়নের আতুকুরা গ্রামের মকসুদ আলীর মেয়ে সাধনার বিয়ে হয়। আজিজুল পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক। সোমবার সকালে স্ত্রী সাধনার সঙ্গে আজিজুলের ঝগড়া হয়। পরে অভিমান করে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সাধনা। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, স্বামীর সঙ্গে ঝগড়ার পর গৃহবধূ সাধনা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো ঠিক হয়নি, তবে প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় জ ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের বৈধতা নিয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ ম ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন (ইসি)’র প্রতিনিধি দল বৈঠক করেছেন।আজ মঙ্গলবার স ...
স্টাফ রিপোর্টার: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম বঙ্গভবনে তাঁর কার্যক্রম শুরু করেছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি এ প্রথম কার্যক্রম শুরু করেন।তিনি আজ সকাল সোয়া ১১টায় বঙ্গভবনে পৌঁছালে ...
সব মন্তব্য
No Comments