কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

প্রকাশ : 02 May 2025
কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় শিক্ষকের মৃত্যু


কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী মাহেন্দ্র ও মোটর সাইকেলের মুখোমুখি সংযর্ষের ঘটনায় মো.রুহুল আমিন নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯ টার দিকে কলাপাড়া-পটুয়াখালী রুটের সিক্সলেন, ফোরলেন সংলগ্ন বিষকানি নামক এলাকয় এ দূর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত মাহেন্দ্র যাত্রীরা আলআমিন, ইদ্রিস মৃধা,তানিয়া ও ছালাম প্যাদা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, একটি মাহেন্দ্র যাত্রী নিয়ে আমতলী থেকে কলাপাড়ায় আসছিলো। বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। শিক্ষক রুহুল আমিন মোটর সাইকেলের আরোহী ছিলেন। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল নেওয়ার পথে তার মৃতু হয়। সে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মধ্য পাটুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সর্বশেষ চাকুরী করে অবসরে যান বলে জানা গেছে।

কলাপাড়া থানার ওসি মো.জুয়েল ইসলাম জানান, ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


সম্পর্কিত খবর

;