ভোলায় ৫শত পিচ ইয়াবা সহ দুই ব্যক্তি আটক

প্রকাশ : 19 Sep 2021
No Image

কামরুজ্জামান শাহীন,ভোলা: ভোলায় ৫শত পিচ ইয়াবাসহ মো. রুহুল কাদের (৩৭) ও মো. জুয়েল ঢালী (৬০) নামে দুই ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।
শনিবার (১৮সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে ভোলা সদর বাসষ্টানের দক্ষিন পাশে তেলের পাম্প এলাকায় অভিযান চালিয়ে লিটনের ইঞ্জিন গ্যারেজের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত মো. রুহুল কাদের কক্সবাজার জেলার পেকুয়া থানার রাজাখালী ইউনিয়ন ৩ নং ওয়ার্ড চাকলাদার উলুদিয়া এলাকার মো. আব্দুল খালেকের ছেলে ও মো. জুয়েল ঢালী ভোলা পৌর কাঠালী ৮ নং ওয়ার্ড বর্তমান চরজংল ৯ নং ওয়ার্ড এলাকার মৃত রুহুল আমিনের ছেলে। তারা মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. শেখ মাহবুবর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের নামে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত খবর

;