উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন বীর নিবাস নির্মাণ প্রকল্পের পরিচালক এম ইদ্রিস সিদ্দিকী। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস। সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী হাওলাদার, আক্রাম হোসেন, মোঃ ফজলুল হক, প্রেসক্লাবের সভাপতি মহাসিন মিঞা লিটন প্রমুখ। মুক্তিযোদ্ধার সন্তান শংকর হাজারী, মাহাফুজ হোসেন। সভায় অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ১২ টি আবাসন নির্মাণের কাজ শুরু হয়েছে সেইগুলো দ্রুত সম্পন্ন করার জন্য নির্দেশ দেন এবং পর্যায়ক্রমে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ১২৬ টি ঘর দেওয়া হবে বলে আশ্বস্ত করেন অতিরিক্ত সচিব এম ইদ্রিস সিদ্দিক।
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া ...
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
সব মন্তব্য
No Comments