ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু, আক্রান্ত ১,০৩৯। চলতি বছর মৃত্যু ২৫০, আক্রান্ত ৫০ হাজার ছাড়িয়েছে

প্রকাশ : 21 Oct 2024
ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু, আক্রান্ত ১,০৩৯। চলতি বছর মৃত্যু ২৫০, আক্রান্ত ৫০ হাজার ছাড়িয়েছে

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ২৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১১৭ জন ও নারী ১৩৩ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১,০৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এর মধ্যে পুরুষ ৬৫৮ জন ও নারী ৩৮১ জন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৫০ হাজার ৯১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ৩২ হাজার ১৯৪ জন ও নারী ১৮ হাজার ৭২৫ জন।



সম্পর্কিত খবর

;