ডেস্ক রিপোর্ট: চতুর্থ বারের মত দেশের এক নম্বর জীবন বীমা প্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ক্রিকেটার মুশফিকুর রহিম।
সম্প্রতি এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মেটলাইফ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার নওফেল আনোয়ারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় মুশফিকুর রহিম আর্থিক সুরক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করবেন। পাশাপাশি, মেটলাইফ বাংলাদেশের বিভিন্ন বীমা পরিকল্পনা এবং ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপের ডিজিটাল সেবাগুলো সম্পর্কে গ্রাহকদের অবগত করবেন তিনি। এছাড়াও, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নিজের সাফল্যের পেছনে থাকা শৃঙ্খলা, ফিটনেস রুটিন ও স্বাস্থ্যকর জীবনযাপনের অভিজ্ঞতাও তুলে ধরবেন স্বনামধন্য এই ক্রিকেটার।
শারীরিক সুস্থতা, আর্থিক প্রস্তুতি এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তা একে অপরের সঙ্গে সম্পর্কিত। এই পার্টনারশীপ-এর লক্ষ্য হচ্ছে ব্যক্তি ও পরিবারকে আরও স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করা এবং নিরাপদ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সময়োপযোগী পদক্ষেপ নেয়ার বিষয়ে সচেতনতা বাড়ানো।
নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে শুধু আর্থিক পরিকল্পনাই যথেষ্ট নয়, স্বাস্থ্যকর জীবনযাপনও সমান গুরুত্বপূর্ণ, এ বিষয়ে মানুষকে উৎসাহিত করতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও মুশফিকুর রহিম। এ দু’য়ের সমন্বয় ব্যক্তি এবং পরিবারকে আত্মবিশ্বাসের সাথে জীবনযাপন করতে সহায়তা করবে।
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট (সিআইডিইউ) হুয়াওয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এর মাধ্যমে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সিআইডিইউ হুয়াওয়ে আইসিটি একাডেমি হিস ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষার মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে পরিচালিত কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে সম্প্রতি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে নীতিগত সংস্কারের পাশাপাশি তার কার্যকর, ধারাবাহিক ও পূর্বানুমানযোগ্য বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যাম ...
ডেস্ক রিপোর্ট: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে আয়োজিত ফ্যান্টাসি ফুটবল চ্যালেঞ্জ ‘আইডিএলসি কিকস্টার্ট ৩.০’-এর চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার দিয়েছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। রোববার (১৬ আগস্ট) রাজধানীর ...
সব মন্তব্য
No Comments