ডেস্ক রিপোর্ট: লেখক, নির্মাতা, গবেষক, দার্শনিক, রাজনীতিক এমন নানা পরিচয়ের বাইরে এবার নতুন এক পরিচয়ের এলেন কামরুল হাসান নাসিম। ২৮ জুলাই শুক্রবার আনুষ্ঠানিকভাবে একযোগে প্রকাশিত হল তাঁর পাঁচটি একক গানের অ্যালবাম।
বৃষ্টি, তুলনা, সুরঞ্জনা, পাগলা রাজা ও ঈশ্বর নামের অ্যালবামগুলোতে রক , হার্ড রক, থ্রাশ মেটাল ও ক্লাসিক ঘরানার ৪৫টি গান রয়েছে। প্রতিটি গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।
অ্যালবামগুলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা, কিংবদন্তি ক্রীড়া ব্যক্তিত্ব কায়সার হামিদ, জনপ্রিয় সংগীতশিল্পী পথিক নবী, অভিনেতা আরমান পারভেজ মুরাদ ও গণমাধ্যমকর্মী আয়শা এরিনসহ সংস্কৃতিকর্মীবৃন্দ।
এদিকে গণমাধ্যম ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা কে এইচ এন এর গান নিয়ে বলেন, “তার গানের বক্তব্যে বিষয় বৈচিত্র রয়েছে। প্রেম থেকে শুরু করে সমাজ-রাজনীতির আশ্রয় প্রশ্রয় রয়েছে।”
অভিনেতা আরমান পারভেজ মুরাদ বলেন, “তিনি বহুমুখী প্রতিভার অধিকারী। কখন কী করবেন, তিনিই ভাল করে জানেন। তাঁর কন্ঠ, গানের কথা সব মিলিয়ে নতুন কিছু। তিনি ঈশ্বর প্রদত্ত প্রতিভা।”
অন্যদিকে মোড়ক উন্মোচনের পর অনুষ্ঠিত হওয়া কনসার্টে উপস্থিত হয়ে পথিক নবী বললেন, “যেখানে গানের আয়োজন, আনন্দের আয়োজন, সেখানে দারুন প্রাণের উৎসবের সূচনা হয়। কেএইচএন এর এই উদ্যোগকে স্বাগত জানাই। তার গানে কোন ভনিতা নেই। নিজস্ব ভঙ্গিমায় গানগুলো নিয়ে হাজির হয়েছেন, শ্রোতাদের সঙ্গে সংযোগ স্থাপন করতে চাইছেন- তাকে সাধুবাদ জানাই।”
কে এইচ এন বলেন, “শিল্প-সংস্কৃতির ২২টি অঙ্গনে বিচরণ করতে গিয়ে আমার মনে হয়েছে সঙ্গীতেও আমার সাক্ষর রাখা উচিত। সংগীতের এই যাত্রায় ২২০০ গান নিয়ে হাজির হতে চাই। তারই যাত্রা শুরু হল। আমরা এতদিন গান তৈরিতে সময় দিয়েছি। এখন স্টেজে পারফর্ম করার মধ্য দিয়ে নিয়মিত শ্রোতাদের সামনে আসব হয়তো।”
কামরুল হাসান নাসিম তাঁর সঙ্গীতজীবনে কে এইচ এন নামেই পরিচয় বহন করতে চান। তাঁর গানগুলো ইউটিউব চ্যানেল কে এইচ এন টিউন-এ শুনতে পাওয়া যাবে। এক পর্যায়ে এও বললেন, “আজ যদি প্রথম কেউ আমার নাম শুনে থাকেন, এখন থেকে শুনতেই থাকবেন।”
মোড়ক উন্মোচন পর্ব শেষে কনসার্টে নিজের গানগুলো থেকে বেশ কয়েকটা গান পরিবেশন করেন নাসিম। অতিথি শিল্পী হিসেবে কনসার্টে গান পরিবেশন করেন পথিক নবী। কনসার্টে কে এইচ এন টিউন এর রক উইং এর সদস্যরা পারফর্ম করেন।
কামরুল হাসান নাসিম রাজনৈতিক অঙ্গনে বিএনপি পুনর্গঠনের উদ্যোক্তা হিসেবে পরিচিতি অর্জন করলেও নির্মাতা হিসেবে তিনি নির্মাণ করেছেন একাধিক চলচ্চিত্র, ডকুফিল্ম, টেলিছবি ও প্রামাণ্যচিত্র। একজন আবৃত্তিকার হিসেবে তিনি ব্যতিক্রমি নাম। বর্তমানে ‘ক্রীড়ালোক’ এর প্রধান সম্পাদক হিসাবে সাংবাদিকতার পেশায় নিযুক্ত রয়েছেন।
কেএইচএন টিউনের ইউটিউব লিংক
https://www.youtube.com/@khntune6461
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments