মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ মেহেন্দিগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ২ যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সূত্রে জানা গেছে, উপজেলার ৩নং চরএককরিয়া ইউনিয়নের উত্তর চর দাদপুর গ্রামে সোমবার সন্ধ্যায় বাড়ির পাশের মাঠে রাতে ব্যাটমিন্টন খেলার জন্য পাশে থাকা বিদ্যুতের সংযোগ থেকে সংযোগ নিতে গিয়ে স্থানীয় আব্দুল মাজেদ মাঝির ছেলে শাকিল মাঝি (২০) ও দুলাল মৃধার ছেলে অপু মৃধা (২৬) বিদ্যুৎপৃষ্ঠ হন। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষনা করেণ। এই রিপোর্ট লেখা মেহেন্দিগঞ্জ থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছে লাশ ২টি তাদের হেফাজতে রাখেন।
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ রয ...
সব মন্তব্য
No Comments