দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে উপবৃত্তির টাকার দাবিতে পিএম কলেজের (ফিলিপনগর মরিচা ডিগ্রি কলেজ) এইচএসসি পরীক্ষার্থীরা হামলা চালিয়ে অধ্যক্ষের কার্যালয় ভাংচুর ও অধ্যক্ষকে লাঞ্ছিত করেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ফিলিপননগর ইউনিয়নের পিএম কলেজে হামলার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পিএম কলেজের শিক্ষকরা জানান, ২০২৪ সলের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে ৭৫জন শিক্ষার্থী উপবৃত্তির আওতায় আসে। এরমধ্যে মাত্র ৫জন শিক্ষার্থী উপবৃত্তির টাকা পান। বাঁকীরা উপবৃত্তির টাকা না পাওয়ায় কলেজ চত্বরে সমবেত হয়ে অধ্যক্ষের কার্যালয়ে হামলা, ভাংচুর ও অধ্যক্ষকে লঞ্ছিত করে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
নাম প্রকাশ না করার শর্তে পিএম কলেজের প্রত্যক্ষদর্শী এক শিক্ষক জানান, উপবৃত্তির টাকা না পাওয়া ৭০জন শিক্ষার্থী বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে এসে অধ্যক্ষের কার্যালয়ে হামলা চালায়। এসময় তারা অধ্যক্ষের টেবিল, সিসি ক্যামেরা, দরজা ও জানালা ভাংচুর করে এবং অধ্যক্ষকে লাঞ্চিতও করে। পরে পুলিশ এসে তা নিয়ন্ত্রণ করে। এইচএসসি পরীক্ষার্থী জাকির হোসেন, কিরণ ও মিশনের নেতৃত্বে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ হামলা চালায় বলে ওই শিক্ষক উল্লেখ করেন।
হামলার বিষয়ে পিএম কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান বলেন, মন্ত্রনালয় থেকে উপবৃত্তির টাকা না আসায় শিক্ষার্থীরা আমার অফিসে হামলা চালিয়ে ভাংচুর করেছে। তারা সকলেই আমার ছাত্র। কার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো। শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা যাতে দ্রুত পাই সে বিষয়ে মন্ত্রনালয়ের সাথে যোগযোগ অব্যাহত রেখেছি।
পিএম কলেজে ভাংচুরের বিষয়ে দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, উপবৃত্তির টাকা না পাওয়া নিয়ে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ভুল বুঝাবুঝির একপর্যায়ে শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ে হামলা করেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। কলেজ থেকে শিক্ষক শিক্ষার্থীর চলে গেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments