অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ঢাবি’র নতুন প্রো-ভিসি

প্রকাশ : 02 Sep 2024
অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ঢাবি’র নতুন প্রো-ভিসি

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:  ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) হিসেবে নিয়োগ লাভ করেছেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এঁর অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১৩ (১) ধারা অনুযায়ী তাঁকে  সোমবার (২ সেপ্টেম্বর ২০২৪) এই নিয়োগ প্রদান করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়,  নিয়োগ লাভের পর  ২ সেপ্টেম্বর ২০২৪ অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) হিসেবে যোগদান করেছেন।


সম্পর্কিত খবর

;