ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিয়ের অনুষ্ঠানে টক দই পরিবেশন করাকে কেন্দ্র করে বরপক্ষের হামলায় কনের পিতা ইকবাল হোসেন-(৫০) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গনকমুড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ইকবাল হোসেন গনকমুড়া গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে ইকবাল হোসেনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল চত্বরে মৃত ইকবাল হোসেনের স্বজনরা অভিযোগ করে বলেন, গত মঙ্গলবার দুপুরে ইকবাল হোসেনের কন্যা কারিমার সাথে পাশের গ্রাম বিষ্ণাউড়ির দুলাল মিয়ার ছেলে পারভেজ মিয়ার বিয়ে হয়।
বিয়ের অনুষ্ঠানে বরযাত্রীদের মধ্যে টক দই পরিববেশন করাকে কেন্দ্র করে বরপক্ষের লোকজনের সাথে কনেপক্ষের লোকজনের প্রথমে তর্কাতর্কি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। পরে গরমে দই টক হয়ে গেছে জানিয়ে কনে পক্ষের মুরুব্বীরা বরপক্ষের কাছে ক্ষমা চেয়ে বিষয়টির মিমাংসা করেন।
পরদিন বুধবার রাত ১০টার দিকে কনের পিতা ইকবাল হোসেন স্থানীয় বাজারে চা খেতে গেলে বরপক্ষের ৫/৬জন যুবক টক দইয়ের বিষয়টি নিয়ে তার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে যুবকরা ইকবাল হোসেনকে বেধরক মারধোর করে।
আহতবস্থায় ইকবাল হোসেনকে উদ্ধার করে স্থানীয়রা কসবা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
খবর পেয়ে পুলিশ কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ইকবাল হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তার লাশ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন ভূইয়া বলেন, তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। আমরা ময়নাতদন্তের জন্য তার লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। এ ঘটনায় নিহতের স্ত্রী জোৎস্না বেগম বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন বেইলি রোডের নাটকপাড়ায় শিশুতোষ নাটক উপভোগ করতে পরিবারসহ উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তিনি পরিবারের সদস্যদের নিয়ে নাট ...
স্টাফ রিপোর্টার: যুদ্ধবিরতি হলেও বৈশ্বিক জ্বালানি সংকট সহজে কাটবে না—এমন সতর্কবার্তা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি মনে করেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব বিশ্বজুড় ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১৫ এপ্রিল সকাল ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। শুক্রবার অধিবেশনের শেষ পর্যায়ে স্পিকার এ ঘোষণা দেন।
এর আগে সকালে স্পি ...
অনিক রায়,ফরিদপুর অফিস: মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাত ও অস্থিরতার আবর্তে আরেকটি বাংলাদেশি প্রাণ নিভে গেল দূর প্রবাসে। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলার শিকার হয়ে নিহত হয়েছেন ফরিদপুরের ...
সব মন্তব্য
No Comments