সিংড়া (নাটোর) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোরের সিংড়ার কলম ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন এর সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কলম কালিবাড়ি বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়। এর আগে তাঁর সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিলটি বাজার প্রদক্ষিণ করে।
পথসভায় বক্তব্য রাখেন, কলম ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবীর উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক বাবলু, যুগ্ম সম্পাদক এমদাদুল হক কালু, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম রকিব, ইউপি সদস্য জহুরুল হক, ডা. ওসমান গনী, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম জুলহাস, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ৪নং ওয়ার্ড সভাপতি মখলেছুর রহমান, ৫নং ওয়ার্ড সভাপতি আব্দুল গণি, ছাত্রলীগ নেতা শামসুদ্দিন শায়োখ, যুবলীগ নেতা সজিব হাসান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা শরিফুল ইসলাম রয়েল প্রমুখ।
বক্তারা বলেন, নাসির উদ্দিন কোনো অন্যায় করে না, ঘুষ খায় না, এমন মানুষ কলম ইউনিয়নে দরকার। জননেত্রী শেখ হাসিনা নৌকা এমন সৎ লোককে দিবে এমন আশা ব্যক্ত করেন বক্তারা।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরায় কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এবং বাংলাদেশে নিযুক্ত ন ...
স্টাফ রিপোর্টার: উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
সব মন্তব্য
No Comments